Header Ads Widget

Responsive Advertisement

যশোরের দেয়ালে দেয়ালে লেখা আছে দ্রোহ, মুক্তি আর সম্প্রীতির বার্তা ।

যশোরের দেয়ালে দেয়ালে লেখা আছে দ্রোহ, মুক্তি আর সম্প্রীতির বার্তা ।

যশোরের দেয়ালজুড়ে দ্রোহ, মুক্তি ও সম্প্রীতির বার্তা ফুটে উঠেছে।

কোটা সংস্কারের পর এখন কওমী মাদ্রাসা, আলিয়া-মাদ্রাসা, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেশ সাজাতে ব্যস্ত। কেউ দেয়াল পরিষ্কার করছে, কেউ সেখানে রং লাগাচ্ছে। কেউ সেই রঙ করা জায়গায় লাল-সবুজের পতাকা আঁকছে। আবার কেউ ব্যস্ত স্লোগান লেখায়। যশোর শহরের বিভিন্ন রোডের দেয়ালগুলোতে শত শত শিক্ষার্থীর এমন ব্যস্ততা দেখা যাচ্ছে।
দেশ স্বাধীন হওয়ার পর থেকেই দেয়ালে গ্রাফিতি আঁকার কাজ শুরু হয় এবং এখনো চলছে। প্রতিদিন সকাল থেকে মাঝরাত পর্যন্ত মনোযোগ সহকারে দেয়ালে আঁকিবুঁকি করছেন বিভিন্ন শিল্পী। বাংলায় এবং ইংরেজিতে লেখা স্লোগানের পাশাপাশি, ইসলামিক ক্যালিগ্রাফিও স্থান পেয়েছে। বিভিন্ন দেয়ালে জেনারেশন জেডের প্রশংসা, ২৪-এর গল্পের পাশে বায়ান্নর ইতিহাস, নজরুলের গানের কথা এবং জালাল উদ্দীন রুমীর বিখ্যাত উক্তি দেখা যায়। বিদ্রোহী স্লোগানের পাশাপাশি সম্প্রীতির আহ্বানও স্থান পেয়েছে।

দেয়ালজুড়ে লেখা হয়েছে, ‘আমরা স্বাধীন’, ‘পাহারায় থাকতে হবে, দুর্নীতিকে রুখতে হবে’, ‘সন্ত্রাস, মাদক, সিন্ডিকেট, সুদ, ঘুষ, হয়রানি, জুলুমমুক্ত বাংলা চাই’, ‘স্বাধীন হয়েছি, সময় এখন সভ্য হওয়ার’, ‘এসেছে ফাগুন আমরা হয়েছি শত গুণ’, ‘২৪-এর গল্প’, ‘আমি নয় আমরা’, ‘পানি লাগবে পানি’, ‘একজন ভিআইপির জন্য পৃথিবী থেমে থাকতে পারে না’, ‘হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, উই আর ওয়ান’, ‘বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’, ‘ছিঁড়ে যাবে অন্যায়ের শিকল, উড়ে যবে পাখির দল’ —এমন অনেক স্লোগান।

শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ জনগণও এই কাজে যোগ দিয়েছেন। কোটা সংস্কারের পর এখন কওমী মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেশ সাজাতে ব্যস্ত। কেউ দেয়াল পরিষ্কার করছে, কেউ সেখানে রং লাগাচ্ছে, কেউ লাল-সবুজের পতাকা আঁকছে আবার কেউ ব্যস্ত স্লোগান লেখায়। যশোর শহরের বিভিন্ন রোডের দেয়ালগুলোতে শত শত শিক্ষার্থীর এমন ব্যস্ততা দেখা যাচ্ছে।

Post a Comment

0 Comments