Header Ads Widget

Responsive Advertisement

অপারেটররা বন্যাকবলিতদের ফ্রি টকটাইম এবং ইন্টারনেট প্রদানের ঘোষণা দিয়েছে।

অপারেটররা বন্যাকবলিতদের ফ্রি টকটাইম এবং ইন্টারনেট প্রদানের ঘোষণা দিয়েছে।

ছবি- অন্তর্জাল

বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলা কঠিন পরিস্থিতির মুখে পড়েছে। টানা বৃষ্টি এবং ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ার ফলে এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এমন বিপর্যয়ের মধ্যে বন্যাকবলিত এলাকার মানুষের জন্য দেশের মোবাইল ফোন অপারেটররা ফ্রি টকটাইম এবং ইন্টারনেট সুবিধা দেওয়ার ঘোষণা করেছে। জেনে নিন কোন অপারেটর কী সুবিধা দিচ্ছে।

গ্রামীণফোন


গ্রামীণফোন ফেনী, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, খাগড়াছড়ি, হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ার বন্যাকবলিত এলাকায় সবার সঙ্গে জরুরি যোগাযোগ রক্ষার জন্য বিনামূল্যে ১০ মিনিট এবং ৫০০ এমবি ইন্টারনেট প্রদান করছে। এই সুবিধা পেতে গ্রাহকরা *121*5050# ডায়াল করতে পারবেন, যার মেয়াদ হবে ৩ দিন।

গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, "সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা বিনামূল্যে মিনিট ও ইন্টারনেট প্রদান করছি। বরাবরের মতো দুর্গত মানুষের পাশে আছে গ্রামীণফোন। বন্যাকবলিত এলাকায় নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে আমাদের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।"


বাংলালিংক


বাংলালিংক ফেনী, নোয়াখালী এবং কুমিল্লার বন্যাকবলিত এলাকাগুলোর নির্দিষ্ট গ্রাহকদের জন্য ৩ দিন মেয়াদে ১০ মিনিট এবং ৫০০ এমবি ইন্টারনেট প্রদান করছে। এই সুবিধা পেতে গ্রাহকরা *121*900*3# ডায়াল করতে পারবেন।

রবি


রবি সাম্প্রতিক বন্যায় দুর্গতদের পাশে থাকার ঘোষণা দিয়ে ৩ দিন মেয়াদে ২০ মিনিট এবং ২৫০ এমবি ইন্টারনেট বিনামূল্যে দিচ্ছে। এই অফারটি একবারই উপভোগ করা যাবে। এর জন্য রবি গ্রাহকদের *212*1# ডায়াল করতে হবে।

এয়ারটেল


রবি আজিয়াটা লিমিটেডের ব্র্যান্ড এয়ারটেলও বন্যায় কবলিতদের পাশে থাকার ঘোষণা দিয়ে ৩ দিন মেয়াদে ২০ মিনিট এবং ২৫০ এমবি ইন্টারনেট সুবিধা বিনামূল্যে দিচ্ছে। এই অফারটি একবারই গ্রহণ করা যাবে, এবং এর জন্য গ্রাহকদের *212*1# ডায়াল করতে হবে।

Post a Comment

0 Comments