Header Ads Widget

Responsive Advertisement

আলভারেজের স্বভাব অ্যাথলেটিকোর ডিএনএ’র সঙ্গে মানানসই

আলভারেজের স্বভাব অ্যাথলেটিকোর ডিএনএ’র সঙ্গে মানানসই

ছবি সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে ম্যানচেস্টার সিটি থেকে সম্প্রতি অ্যাথলেটিকো মাদ্রিদে যোগদান করেছেন জুলিয়ান আলভারেজ। আর্জেন্টাইন এই স্ট্রাইকারকে ৮৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে পেয়ে বেশ খুশি ডিয়েগো সিমিওনে। ২৪ বছর বয়সী ফুটবলারের কাছ থেকে দুর্দান্ত কিছু প্রত্যাশা করছেন তিনি।

২০২২ সালের ডিসেম্বরে আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা জয়ে অনবদ্য অবদান রেখেছিলেন আলভারেজ। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয়ী দলের সদস্যও ছিলেন তিনি।


রোববার সংবাদ সম্মেলনে সিমিওনে বলেন, ‘জুলিয়ান এমন একজন খেলোয়াড় যাকে আমরা সবাই দেখার অপেক্ষায় রয়েছি। আশা করি সে আমাদের আরো ভালো দল হতে সাহায্য করবে। তার আগমনটা খুব আকস্মিক আর দ্রুত ছিল। চার দিন ধরে অনুশীলন করছে এবং দ্রুত মানিয়ে নিচ্ছে।’


‘কোন অবস্থান থেকে সে আসছে, তা বুঝতে আমি তার দিকে অনেক উৎসাহ নিয়ে তাকিয়ে রয়েছি। বুঝতে পারছি কোন পথে যাচ্ছে। স্বভাবগতভাবে তার বৈশিষ্ট্য অ্যাথলেটিকোর ডিএনএর সাথে মানানসই।’


লা লিগার এবারের মৌসুমে সোমবার ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে নামবে অ্যাথলেটিকো মাদ্রিদ। এদিন খেলার জন্য আলভারেজ স্কোয়াডে থাকতে পারে বলে সাংবাদিকদের জানান সিমিওনে।


আগামী ছয় মৌসুমের জন্য অ্যাথলেটিকোতে আসা আলভারেজ ২০২২ সালের জানুয়ারিতে রিভার প্লেট থেকে ১৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সিটিতে যোগ দিয়েছিলেন। এই দুই বছরে তিনি দুটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের কৃতিত্ব অর্জন করেছেন।


আরো পড়ুন.....



Post a Comment

0 Comments