সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে রয়েছে ঝড়ের সম্ভাবনা ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ৫টি বিভাগের বিভিন্ন অঞ্চলে সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। একই সঙ্গে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
রোববার দিন ও রাতের তাপমাত্রায় সামান্য পরিবর্তন আসতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
.jpg)
0 Comments