Header Ads Widget

Responsive Advertisement

সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে রয়েছে ঝড়ের সম্ভাবনা ।

সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে রয়েছে ঝড়ের সম্ভাবনা ।


ফাইল ফটো

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ৫টি বিভাগের বিভিন্ন অঞ্চলে সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। একই সঙ্গে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।


রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার দিন ও রাতের তাপমাত্রায় সামান্য পরিবর্তন আসতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

Post a Comment

0 Comments