Header Ads Widget

Responsive Advertisement

"উদীচী সারা দেশে একযোগে গাইবে জাতীয় সঙ্গীত"

"উদীচী সারা দেশে একযোগে গাইবে জাতীয়       সঙ্গীত"




প্রোফাইল ছবি 

সারা দেশে একযোগে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত গাওয়ার কর্মসূচি ঘোষণা করেছে উদীচী। আগামী শুক্রবার (৬ সেপ্টেম্বর) সংগঠনটি এই কর্মসূচি পালন করবে। বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "ছাত্র-জনতার গণআন্দোলনে রাজনৈতিক পরিবর্তনের পর থেকে মহান মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ষড়যন্ত্র দেখা যাচ্ছে। গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, একটি ধর্মান্ধ স্বার্থান্বেষী গোষ্ঠী ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের মূল সুরকে বিকৃত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরা মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার বিরোধিতা করতে গিয়ে জাতীয় সঙ্গীত ও পতাকার প্রতি আঘাত হানছে।"

জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্ত) আবদুল্লাহিল আমান আযমী বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শহীদের প্রকৃত সংখ্যা ও জাতীয় সঙ্গীতের প্রাসঙ্গিকতা নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, "বাংলাদেশের জাতীয় সঙ্গীত নতুনভাবে লেখা উচিত। বর্তমান সঙ্গীতটি ভারত দ্বারা তৈরি হয়েছিল। বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাই নতুন সঙ্গীত হওয়া উচিত।"

তার এই বক্তব্য নিয়ে আলোচনা ও বিতর্ক চলার পর উদীচী এই কর্মসূচির ঘোষণা করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে উদীচী জানায়, "এই ষড়যন্ত্রের প্রতিবাদ এবং সংশ্লিষ্টদের প্রতিরোধে শুক্রবার সকাল ১০টায় দেশের সর্বত্র একযোগে ‘উন্মুক্ত স্থানে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত গাওয়ার কর্মসূচি’ পালন করবে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।"


Post a Comment

0 Comments