Header Ads Widget

Responsive Advertisement

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন আলী ইমাম মজুমদার।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন আলী ইমাম মজুমদার।


আলী ইমাম মজুমদার প্রোফাইল ছবি

সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 


আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। এই পদে থাকাকালীন তিনি উপদেষ্টার (মন্ত্রী) পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।


আলী ইমাম মজুমদার ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেন। তিনি সংবাদমাধ্যমে নিয়মিত লেখালেখি করেন। গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারের সদস্যসংখ্যা ১৭।


Post a Comment

0 Comments