স্বরাষ্ট্র উপদেষ্টা ট্রাফিক পরিচালনার কাজে নিয়োজিত শিক্ষার্থীদের জন্য একটি বড় সুখবর দিয়েছেন।
তিনি বলেন, "ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে যারা শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করছেন, তাদের এই কাজ যেন চাকরির ক্ষেত্রে মূল্যায়ন হয়।
" রবিবার (১১ আগস্ট) দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা।
তিনি বলেন, "আমি আইজিপিকে অনুরোধ করবো, শিক্ষার্থীদের যারা রাস্তায় ট্রাফিকের কাজ করছে, তাদের তালিকা করে পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হোক। এই সার্টিফিকেট যেন তাদের চাকরির ক্ষেত্রে মূল্যায়ন হয়।
" ব্রিগে. জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, "শিক্ষার্থীরা নিজের টাকায় সড়কে কাজ করছে, সড়ক পরিষ্কার করছে, রঙ কিনে দেওয়াল সুন্দর করছে। এটা যদি সরকারি প্রজেক্ট হতো তাহলে হাজার কোটি টাকা লাগতো। একটা দেশে এর চেয়ে ভালো উদাহরণ হতে পারে না।"
শিক্ষার্থীরা আমার গাড়িও ধরেছে উল্লেখ করে তিনি জানান, "আমার গাড়ি থামিয়ে বলছে, পতাকাওয়ালা গাড়ি।
তারপর তারা বলছে পতাকা থাক আর যাই থাক গাড়ি চেক করবো। এরপর আমাকে দেখে বললো না স্যার, আপনি চলে যান।"
তিনি বলেন, "যেটা পুলিশ করতে পারতো না, সেটা তারা (শিক্ষার্থীরা) করছে। তারা কোনো চাঁদা নেয় না। কোনো দোকানে গিয়ে বলে না খাবার দাও।"

0 Comments